ভাসানীর রাজনীতি আজও প্রাসঙ্গিক: জহির উদ্দিন স্বপন
ডেইলি সান রিপোর্ট, নিউইয়র্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ এএম
ছবি: সংগৃহীত
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনীতি আজও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথে ধানের শীষ আজ রাষ্ট্রক্ষমতায় রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটের সানাই পার্টি হলে ভাসানী ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।
বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, ভাসানী সারা জীবন নিপীড়িত ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে লড়াই করেছেন। তাঁর গণমুখী রাজনীতি ও সংগ্রামী চেতনার গুরুত্ব আজও রয়েছে। তিনি ভাসানীর রাজনৈতিক দর্শনের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ধারার সংযোগের কথাও তুলে ধরেন।
স্মরণসভায় নিউইয়র্কে বসবাসরত গৌরনদী ও আগৈলঝাড়ার বাসিন্দারা ছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা অংশ নেন।
