EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সেনাবাহিনীর দুই মেজর জেনারেল হচ্ছেন রাষ্ট্রদূত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৩ এএম

সেনাবাহিনীর দুই মেজর জেনারেল হচ্ছেন রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

অ অ

রাষ্ট্রদূত পদে নিয়োগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর দুই মেজর জেনারেলের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার।

তারা হলেন মেজর জেনারেল মো. হাফিজুর রহমান ও মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদ।

রোববার (১৫ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, এই দুই কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগের জন্য তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন