পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ পিএম
ছবি: সংগৃহীত
পুলিশের ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও জেলার গুরুত্বপূর্ণ পদে বদলি করেছে সরকার। তাঁদের মধ্যে ডিআইজি পদমর্যাদার চারজন এবং দুটি জেলার পুলিশ সুপার (এসপি) রয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) করা হয়েছে। অন্যদিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মিয়া মাসুদ করিমকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি করা হয়েছে। বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে দেওয়া হয়েছে ফেনীর দায়িত্ব।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
-6af850a375262.jpg)