EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সরকারি চাকরিতে ২৬ শতাংশ পদ শূন্য, নিয়োগের কার্যক্রম শুরু

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম

সরকারি চাকরিতে ২৬ শতাংশ পদ শূন্য, নিয়োগের কার্যক্রম শুরু

ছবি: সংগৃহীত

অ অ

সরকারি চাকরিতে ২৬ শতাংশ পদ শূন্য রয়েছে। এসব পদে জনবল নিয়োগে কার্যক্রম শুরু করেছে সরকার। এ জন্য ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী এ তথ্য জানান। সংসদ সদস্য মাসুম মোস্তফার প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি দপ্তরগুলোতে পাঁচ লাখের বেশি শূন্য পদে নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। 

প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি চাকরিতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে শূন্য পদ রয়েছে ৫ লাখ ২১ হাজার ৯২২টি। অর্থাৎ মোট অনুমোদিত পদের ২৬ দশমিক ২৮ শতাংশই শূন্য।

তিনি আরও জানান, শূন্য পদে নিয়োগের অগ্রগতি ও হালনাগাদ তথ্য জানতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন