EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

তেল কম দেওয়ায় পাম্পের তিন ইউনিট বন্ধ, ৫ লাখ টাকা জরিমানা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম

তেল কম দেওয়ায় পাম্পের তিন ইউনিট বন্ধ, ৫ লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর পশ্চিম কাফরুলে ১০ লিটার জ্বালানি তেলে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়ায় একটি পেট্রোল পাম্পকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে পাম্পটির তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনে এ অনিয়ম ধরা পড়ে।

অভিযানে পাম্পটির দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটের তিনটি নজেল পরীক্ষা করা হয়। এতে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪৫০, ৪৪০ ও ২২০ মিলিলিটার অকটেন কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। 

এ ছাড়া একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের দুটি নজেল পরীক্ষা করে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৫০ ও ৫৩০ মিলিলিটার ডিজেল কম দেওয়ার প্রমাণ মেলে।

এ অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী পাম্পটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পশ্চিম কাফরুলের বেগম রোকেয়া সরণিতে এ অভিযান পরিচালিত হয়। এতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহায়তা করে।

বিএসটিআই জানিয়েছে, জ্বালানি তেল পরিমাপে কারচুপি ও ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন