EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সংসদ পরিচালনায় পাঁচ সদস্যের নাম ঘোষণা স্পিকারের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

সংসদ পরিচালনায় পাঁচ সদস্যের নাম ঘোষণা স্পিকারের

ছবি: সংগৃহীত

অ অ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার পর শুরু হওয়া অধিবেশনের প্রথম দিনের বৈঠকে তিনি সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করেন।

মনোনীত সদস্যরা হলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 

সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা জ্যেষ্ঠতার ক্রমানুসারে অধিবেশনে সভাপতিত্ব করেন।

আরও পড়ুন