কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তার এ সফরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও স্বার্থ তুলে ধরার সুযোগ তৈরি হবে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৭ এএম
বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের সরকারি সফরে তিনি ১০ থেকে ১২ নভেম্বর তুরস্কে অবস্থান করবেন।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
পররাষ্ট্র সচিব বলেন, কপ-৩১ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্কে সরকারি সফর করবেন।
তিনি জানান, বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী। তার এ সফরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও স্বার্থ তুলে ধরার সুযোগ তৈরি হবে।
আরও পড়ুন