EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঢাবি এলাকায় চারটি ককটেল বিস্ফোরণ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম

ঢাবি এলাকায় চারটি ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ককটেল বিস্ফোরণ হয়ে পড়ে থাকতে দেখা যায়। ছবি: সংগৃহীত

অ অ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই জনকে আটক করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

চারটি ককটেল বিস্ফোরণের মধ্যে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি, মুক্তি ও গণতন্ত্র তোরণের কাছে একটি এবং সিনেট ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

ছাত্রদলের বিজয় একাত্তর হলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান জানিয়েছেন, প্রথমে উদ্যানের দিকে একটি বিস্ফোরণ ঘটে। পরে মেট্রোর পাশে টিএসসির গেটে বিস্ফোরণের পর তিনজন দৌড় দেয়।

তাদের সাথে আরও তিনজন দৌড়ে পালাতে দেখা যায়। এর মধ্যে দুই জনকে আটক করেন ছাত্রদলের নেতারা।

আরও পড়ুন