যাত্রাবাড়ী চৌরাস্তায় গভীর রাতে একের পর এক ককটেল বিস্ফোরণ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫২ এএম
ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় গভীর রাতে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হেলমেট পরা এক ব্যক্তিকে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটাতে দেখা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন। তিনি জানান, রাত ১টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হয়েছেন—এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
এদিকে, ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা এক ব্যক্তি পরপর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছেন।