EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি চূড়ান্ত

জানুয়ারি মাসে ডিসেম্বরের বেতনের সঙ্গে বর্ধিত মজুরি পাবেন শ্রমিকেরা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৮ পিএম

ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি চূড়ান্ত

ছবি: সংগৃহীত

অ অ

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে। জানুয়ারি মাসে ডিসেম্বরের বেতনের সঙ্গে বর্ধিত মজুরি পাবেন শ্রমিকেরা। এ বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নতুন গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সকাল ১১টায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান। সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।


এর আগে গত ১ নভেম্বর শ্রমিক অসন্তোষের মধ্যে সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশ্রমিকদের জন্য পৃথক মজুরি বোর্ড গঠন করে।

এদিকে, মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। বুধবারও ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় অবরোধকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

আরও পড়ুন