EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

হবিগঞ্জে কোটি টাকার চোরাই পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ

ডেইলি সান রিপোর্ট, হবিগঞ্জ

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

হবিগঞ্জে কোটি টাকার চোরাই পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ

ছবি: সংগৃহীত

অ অ

হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা ও কাভেরী মেহেদিসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে গাড়িটি ফেলে পালিয়ে যান চালক।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। এর আগে রোববার বিকেল ৪টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান চালানো হয়। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেওয়া হলে চালক সেটি ফেলে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে গাড়িটি তল্লাশি করে ভারতীয় জিরা ও কাভেরী মেহেদি পাওয়া যায়।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, জব্দ করা পণ্য ও কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা। এগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন