EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, লিংক রোডে আগুন

ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, লিংক রোডে আগুন

ছবি: সংগৃহীত

অ অ

নারায়ণগঞ্জের জালকুড়িতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি সড়কে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে এ সংঘর্ষ ঘটে। বিকেল ৫টা পর্যন্ত এলাকায় উত্তেজনা চলছিল।

এর আগে দুপুর আড়াইটার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে শিবু মার্কেট এলাকায় জড়ো হন। 

পরে তাঁরা লিংক রোডে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়টি পুলিশ অবগত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন