EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম

ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব

এবি পার্টি'র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি: সংগৃহীত

অ অ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্যের জেরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেছেন ট্রাইব্যুনাল। আদালত অবমাননার অভিযোগে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে আগামী ৪ নভেম্বর তাঁকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য করেন ব্যারিস্টার ফুয়াদ। ওই সময় তিনি বলেন, ‘ট্রাইব্যুনালে বস্তা বস্তা টাকা লেনদেনে ভরে গেছে।’ 

তাঁর এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে এলে আদালত স্বপ্রণোদিত হয়ে এটিকে আদালত অবমাননার অভিযোগ হিসেবে গ্রহণ করেন।

এরপর বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে ব্যারিস্টার ফুয়াদকে ৪ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত দিনে উপস্থিত হয়ে তাঁকে নিজের মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

আরও পড়ুন