প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:১১ পিএম
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত
প্রবাসীদের অর্থ ও সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার। প্রবাসীরা যেকোনো সংকটে পড়লে এই আদালত তাদের সহায়তায় কাজ করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘সোনার মানুষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, শ্রম রপ্তানি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তবে অন্য দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশের কর্মীরা তাদের শ্রমের যথাযথ মূল্য পাচ্ছেন না। এর অন্যতম কারণ অসাধু ব্যবসায়ীরা।
তিনি বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এসেছে। এ সমস্যা মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
আরও পড়ুন
-6ac8d14d7cc63.jpg)