ন্যূনতম বেতন ৩০ হাজার দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫২ পিএম
ছবি: সংগৃহীত
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে মিরপুর-১০সহ আশপাশের বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।
ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকদের আন্দোলনের কারণে এসব এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন।
এ অবস্থায় এসব এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার এবং চলাচলের সময় সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মিরপুর ট্রাফিক বিভাগ।
এর আগে গত বৃহস্পতিবারও একই দাবিতে মিরপুরের একাধিক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। সপ্তাহের শেষ কর্মদিবসে ওই অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন ওই পথের যাত্রীরা।
