EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

ডেইলি সান রির্পোট, গোপালগঞ্জ

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০২:০১ পিএম

গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

অ অ

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চর পিংগুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক জিয়াউর রহমান (৪৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রাক একই দিকে চলাচলকারী অপর একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের চালক জিয়াউর রহমান ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট নৃপেন দাস দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন