EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লক্ষ্মীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম

লক্ষ্মীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ছবি: সংগৃহীত

অ অ

শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।

মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান ও পুলিশ সুপার আবু তারেক।

পরিদর্শনকালে উপদেষ্টা বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ ছাড়া পূজার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। 

পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় দুর্গাপূজা ঘিরে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন