EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান শফিকুর রহমানের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৫ পিএম

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান শফিকুর রহমানের

ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

অ অ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ ৫৫ হাজার বর্গমাইলের প্রিয় বাংলাদেশ। এ দেশে দীর্ঘদিন ধরে সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী নির্বিঘ্নে আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছেন। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় সবাই পূর্ণ নিরাপত্তায় উৎসব পালন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।


তিনি বলেন, অতীতের সুন্দর ঐতিহ্য ধরে রেখে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন এবারও পূর্ণ নিরাপত্তা ও স্বস্তির সঙ্গে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

শফিকুর রহমান আরও বলেন, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল ও জনবান্ধব সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীও নিজস্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন।

দেশের সচেতন নাগরিক হিসেবে জামায়াতের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন