EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের সুপারিশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের সুপারিশ

ছবি: সংগৃহীত

অ অ

মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি নব্বইয়ের গণঅভ্যুত্থান ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস জাতীয় গুরুত্বপূর্ণ তথ্যচিত্র ও প্রামাণ্য দলিলে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাধ্যমে এসব ঐতিহাসিক ঘটনার দলিল সংরক্ষণের বিষয়টি জাতীয় সংসদ ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে আলোচনায় আসে। 

কমিটির সভাপতি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সংরক্ষণ ও প্রামাণ্য দলিলে অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সংবাদ ও অনুষ্ঠান পরিবেশনের সামাজিক প্রভাব বিবেচনায় নেওয়ার ওপরও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। বলা হয়, বিটিভির লক্ষ্য কোনো বাণিজ্যিক টেলিভিশন চ্যানেলে রূপান্তরিত হওয়া নয়; বরং রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধ গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করা। এ জন্য বিটিভির লক্ষ্য ও উদ্দেশ্য সুনির্দিষ্ট করা প্রয়োজন।

এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাগুলোতে গত ১৭ বছরে অনৈতিকভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং পদোন্নতি থেকে বঞ্চিত কর্মকর্তাদের নাম ও পদবিসহ তালিকা পরবর্তী বৈঠকে উপস্থাপনের বিষয়ে আলোচনা হয়। একই সময়ে বাতিল করা অনুষ্ঠান ও কর্মসূচির তালিকাও উপস্থাপনের কথা বলা হয়।

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা ও সক্রিয় ভূমিকা রাখার সুপারিশ করা হয়।

আরও পড়ুন