EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বিরোধী দল ছায়া সংসদ গঠন করতে পারে: ডেপুটি স্পিকার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পিএম

বিরোধী দল ছায়া সংসদ গঠন করতে পারে: ডেপুটি স্পিকার

ছবি: সংগৃহীত

অ অ

জাতীয় সংসদকে কার্যকর ও শক্তিশালী করতে বিরোধী দল ছায়া সংসদ গঠন করতে পারে বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, সরকারের কাজের পর্যালোচনা, ভুলত্রুটি তুলে ধরা এবং জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শরৎ উৎসব ও ৩১তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট জ্ঞানচর্চা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ তৈরির গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানকার শিক্ষার্থীরা ভবিষ্যতে শিক্ষক, গবেষক ও জাতি গঠনে ভূমিকা রাখবেন। কোনো সরকার এককভাবে উন্নত জাতি গড়ে তুলতে পারে না; এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে।


রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, আমলাতন্ত্র ও সিভিল প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কার্যকর সংস্কার না হলে সরকারের উন্নয়ন উদ্যোগের সুফল জনগণের কাছে যথাযথভাবে পৌঁছাবে না। তাই প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ‘আমরা কে সরকারি দল বা কে বিরোধী দল, তা বিবেচ্য বিষয় নয়। আমরা সবাই বাংলাদেশের দল—বাংলাদেশি। আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দেশকে গড়ে তোলার জন্য এগিয়ে আসব এবং কাজ করব।’

আরও পড়ুন