EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দুই বিমানবন্দর থেকে স্বর্ণ ও আইফোন জব্দ, মূল্য ১ কোটি ৪০ লাখ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পিএম

দুই বিমানবন্দর থেকে স্বর্ণ ও আইফোন জব্দ, মূল্য ১ কোটি ৪০ লাখ

ছবি: সংগৃহীত

অ অ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণ ও একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ এসব পণ্যের শুল্ক-করসহ মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা।

সোমবার (১২ অক্টোবর) দুই বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-০৩১৬ ফ্লাইটের যাত্রী ফাতেমা তুজ জোহরার কাছ থেকে ২৯৯ গ্রাম স্বর্ণালংকার ও একটি আইফোন ১৮ প্রো ম্যাক্স জব্দ করা হয়। গ্রিন চ্যানেলে তল্লাশির সময় এসব পণ্য পাওয়া যায়। জব্দ করা পণ্যের শুল্ক-করসহ মূল্য ৬১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা। 

অন্যদিকে, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে মোট ৪৩৪ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, যাত্রী তানভীর হাসান রিফাতের জুতার ভেতর থেকে ১০০ গ্রাম স্বর্ণালংকার এবং তাঁর শরীর থেকে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আরেক যাত্রী মো. হাবিবুর রহমানের কাছ থেকে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। এসব পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ৭৮ লাখ ১২ হাজার টাকা।

দুই বিমানবন্দরে জব্দ করা পণ্যের মোট মূল্য ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৬৭ টাকা।

অধিদপ্তর জানায়, বিমানবন্দরে নজরদারি ও ঝুঁকিভিত্তিক তল্লাশি জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন