দুর্গাপূজায় টানা ৩ দিন বন্ধ সুপ্রিম কোর্ট
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:১০ এএম
ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০, ২১ ও ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। তবে ১৭ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে।
আরও পড়ুন
