EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পিএম

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

ছবি: সংগৃহীত

অ অ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের সোনাপুর এলাকায় সিলিন্ডারের পাইপলাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১১ অক্টোবর) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন শরিফ, তার স্ত্রী রোজিনা, ছোট ভাই রিয়াজ ও রনি।

কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, পাইপলাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুনের বিস্ফোরণে চারজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। আহতদের স্থানীয় হাসপাতালেও চিকিৎসা দেওয়া হয়েছে।


বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, কাঁচপুরের ঘটনায় দগ্ধ চারজনের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তারা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন