EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০৮ পিএম

সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

ছবি: সংগৃহীত

অ অ

সিনিয়র সাংবাদিক ও ভয়েস অফ আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান।

রবিবার (১১ অক্টোবর) এক শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, মরহুম আমির খসরু তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।


তার মৃত্যুতে দেশের গণমাধ্যম জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন