EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আইপিইউ সম্মেলনে বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে আশাবাদী স্পিকার

তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরে তিনি এ কথা জানান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১১:৪৯ এএম

আইপিইউ সম্মেলনে বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে আশাবাদী স্পিকার

হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

অ অ

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরে বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রবিবার (১১ অক্টোবর) তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরে তিনি এ কথা জানান।

গত ৫ অক্টোবর আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন স্পিকার। ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি এ দায়িত্ব বুঝে নেন।


একই দিন আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি।

এ দুই অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন