EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সুপার সেল কার বাজারে ক্রেতা-বিক্রেতাদের ভিড়, বেড়েছে সময়

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:৩২ এএম

সুপার সেল কার বাজারে ক্রেতা-বিক্রেতাদের ভিড়, বেড়েছে সময়

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সুপার সেল কার বাজারের ষষ্ঠ আয়োজনেও ছিল ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়। দিনভর মুষলধারে বৃষ্টি হলেও কমেনি আগ্রহ। ক্রেতাদের সাড়া বাড়ায় বাজারের সময়ও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে গাড়ি কেনাবেচার এ আয়োজন।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রতি শুক্রবার বসছে সুপার সেল কার বাজার। প্রথম পাঁচ সপ্তাহের সাড়া পাওয়ার পর গতকাল ষষ্ঠ সপ্তাহেও জমে ওঠে গাড়ি কেনাবেচার এ আয়োজন। ক্রেতা-বিক্রেতাদের আগ্রহ বাড়ায় এর সময়সীমাও এক ঘণ্টা বাড়ানো হয়েছে।

উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে আয়োজিত এ বাজারে প্রতি শুক্রবার একই জায়গায় নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি কেনাবেচার সুযোগ পাচ্ছেন ক্রেতা-বিক্রেতারা।

গতকাল আইসিসিবির এক্সপো ভিলেজের বাইরে মুষলধারে বৃষ্টি হলেও ভেতরে ছিল ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতি। কেউ গাড়ির দাম নিয়ে দরদাম করছিলেন, কেউ আবার ব্যাংকের প্রতিনিধিদের কাছে গাড়ি কেনার ঋণ সম্পর্কে জানতে চাইছিলেন। বৃষ্টির মধ্যেও গাড়িপ্রেমী ও দর্শনার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত ছিল পুরো আয়োজন। দেশের বিভিন্ন স্থান থেকে বিক্রেতারা তাঁদের গাড়ি নিয়ে এসেছেন।


আয়োজকদের ভাষ্য, এখানে দালালের ঝামেলা ছাড়াই পছন্দের গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত গাড়ি কিংবা মোটরসাইকেল বিক্রির সুযোগ রয়েছে। এক ছাদের নিচে সব ধরনের গাড়ি পাওয়ায় ক্রেতাদের আলাদা আলাদা শোরুমে ঘুরতে হচ্ছে না। প্রায় ৫০টি শোরুম ঘুরে গাড়ি দেখার অভিজ্ঞতা তাঁরা এক জায়গাতেই পাচ্ছেন। শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে রোদ-বৃষ্টি উপেক্ষা করেই চলছে কেনাবেচা।

আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান মোল্লা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমাদের সুপার সেল কার বাজারের ষষ্ঠ পর্ব চলছে। প্রায় দেড় মাস ধরে এ আয়োজন পরিচালিত হচ্ছে। সকাল থেকে দিনভর মুষলধারে বৃষ্টি হলেও আইসিসিবির এক্সপো ভিলেজে এক ছাদের নিচে চমৎকার পরিবেশ থাকায় আবহাওয়ার কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বিপুলসংখ্যক ক্রেতা, দর্শনার্থী ও বিক্রেতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।’

আরও পড়ুন