EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শরীয়তপুর জেলা যুবদল থেকে অব্যাহতি আশিক মাদবরের

ডেইলি সান রিপোর্ট, শরীয়তপুর

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০১:৪৫ এএম

শরীয়তপুর জেলা যুবদল থেকে অব্যাহতি আশিক মাদবরের

ছবি: সংগৃহীত

অ অ

তথ্য গোপনের অভিযোগে শরীয়তপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক পদে সুপারিশকৃত মো. আশিক মাদবর (জিয়া)কে অব্যাহতি দিয়েছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

শুক্রবার (৯ অক্টোবর) কেন্দ্রীয় যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তথ্য গোপনের কারণে আশিক মাদবরকে শরীয়তপুর জেলা যুবদলের দপ্তর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ৮ অক্টোবর কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে আশিক মাদবরকে শরীয়তপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। তাঁর নাম ঘোষণার পর স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আশিক মাদবর এর আগে চরমোনাই পীরের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্রসংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে তিনি ইসলামী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার সভাপতি ছিলেন। এর আগে সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।

পরে ২০২৪ সেশনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য, ২০২৫ সেশনে স্কুল ও কলেজ সম্পাদক এবং ২০২৬ সেশনে দপ্তর ও যোগাযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে ২০২৬ সালের মার্চ থেকে আশিক মাদবরকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার সভাপতি ইমন সরদার।

এদিকে, আশিক মাদবরের ফেসবুক প্রোফাইলে ইসলামী ছাত্র আন্দোলনের কার্যক্রমে তাঁর অংশগ্রহণের বিভিন্ন ছবি ও ভিডিও রয়েছে। বিভিন্ন জেলায় সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার ছবিও তাঁর প্রোফাইলে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে আশিক মাদবর বলেছিলেন, “একটা সময় ইসলামী আন্দোলনের সঙ্গে ছিলাম, পরে অব্যাহতি নিয়েছি। জুলাই যোদ্ধা হিসেবে দল আমাকে সম্মানিত করেছে। আমি সেই সম্মান রাখতে চাই, ইনশাআল্লাহ।”

আরও পড়ুন