EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ডিএমপিতে ৮ পুলিশ পরিদর্শকের পদে রদবদল

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৫ এএম

ডিএমপিতে ৮ পুলিশ পরিদর্শকের পদে রদবদল
অ অ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট ও থানায় কর্মরত আট নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদে রদবদল করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়। 

আদেশ অনুযায়ী, রমনা বিভাগের ধানমন্ডি মডেল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিনকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। পল্লবী থানার বর্তমান ওসি মো. হাসান বাসিরকে ডিএমপির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের (এসআরইউ) বদলি করা হয়েছে।

এ ছাড়া যাত্রাবাড়ী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিককে রূপনগর থানার ওসি এবং রূপনগর থানার বর্তমান ওসি মো. নোমান হোসেনকে ডিএমপির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের (এসআরইউ) বদলি ও পদায়ন করা হয়েছে।

একই আদেশে শাহ আলী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলামকে রামপুরা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। রামপুরা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহালুল খানকে ডিএমপির গোয়েন্দা-তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে।


অন্যদিকে, ডিএমপির গোয়েন্দা-ওয়ারী বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে শাহ আলী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং যাত্রাবাড়ী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) এ কে এম মঈন উদ্দীনকে একই থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

ডিএমপি কমিশনারের সই করা আদেশে বলা হয়েছে, ডিএমপিতে কর্মরত উল্লেখিত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে নামের পাশে বর্ণিত স্থানে বদলি ও পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন