EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কুমিল্লায় প্রধানমন্ত্রীর গাড়িবহর, মহাসড়কের দুই পাশে মানুষের ভিড়

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পিএম

কুমিল্লায় প্রধানমন্ত্রীর গাড়িবহর, মহাসড়কের দুই পাশে মানুষের ভিড়

ছবি: সংগৃহীত

অ অ

ফেনী সফরে যাওয়ার পথে কুমিল্লা অতিক্রম করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার এলাকা অতিক্রম করে প্রধানমন্ত্রীর গাড়িবহর।

এ সময় মহাসড়কের দুই পাশে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। নেতাকর্মীরা করতালি ও স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। একনজর দেখতে সাধারণ মানুষও মহাসড়কের পাশে অবস্থান নেন।

এর আগে সকাল ৯টার দিকে রাজধানী ঢাকা থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রায় ১০৪ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে তাকে অভিবাদন জানান।

নিমসার এলাকায় জুনাব আলী কলেজের শত শত শিক্ষার্থী ও শিক্ষকও মহাসড়কের পাশে অবস্থান নেন। এ সময় তারা কলেজটি জাতীয়করণের দাবিতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।


প্রধানমন্ত্রীর গাড়িবহর এলাকা অতিক্রম করার সময় তিনি হাত নেড়ে নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম ফেনী সফর। দিনব্যাপী সফরে তিনি পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন, সোলার বিদ্যুৎ প্রকল্প গ্রিডে যুক্ত করা এবং কৃষক ও স্থানীয় মানুষের মধ্যে ‘কৃষক কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’ বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন