EN ☀️
×

Follow Us

কূটনীতি

যথাযথ প্রস্তুতি নিশ্চিতের পরই তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী

ত্রিবেদী বলেন, সফর ১২০ শতাংশ নিশ্চিত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম

যথাযথ প্রস্তুতি নিশ্চিতের পরই তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত

অ অ

যথাযথ প্রস্তুতি নিশ্চিতের পরই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ ক্ষেত্রে তাড়াহুড়ো করলে কারও লাভ নেই বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খানের সঙ্গে সাক্ষাৎ শেষে ত্রিবেদী বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হবে, ১২০ শতাংশ নিশ্চিত। তবে তারিখ এখনো ঠিক হয়নি।

সফরের সময় জানতে চাইলে ত্রিবেদী বলেন, মাস বা তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে ভারত চায়, দ্রুত সময়ের মধ্যেই দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হোক।

আরও পড়ুন