বগুড়ায় ব্যাংকারস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি আলো, সম্পাদক নাসির
ডেইলি সান রিপোর্ট, বগুড়া
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম
ছবি: সংগৃহীত
ব্যাংকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ব্যাব)-এর বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে অগ্রণী ব্যাংকের আনোয়ার সাদাত আলোকে সভাপতি এবং জনতা ব্যাংকের মিয়াজ মো. নাসিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. আব্দুল কুদ্দুস ও সদস্য সচিব মোহাম্মদ আব্দুল্লাহ ৮৫ সদস্যের এ কমিটি অনুমোদন করেন।
নতুন কমিটিতে সোনালী ব্যাংকের মো. আশরাফুল ইসলাম বাবুকে সাংগঠনিক সম্পাদক, মো. আব্দুল মজিদকে সিনিয়র সহসভাপতি এবং রূপালী ব্যাংকের ফরিদ আহমেদ কবিরকে যুগ্ম সম্পাদক করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে অগ্রণী ব্যাংকের জোনাল শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মো. মেহেদী হাসান।
বার্তায় বলা হয়, পুরোনো কমিটির মেয়াদ শেষ হওয়া এবং দীর্ঘদিন ধরে কার্যক্রম সচল ও গতিশীল না থাকায় নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন কমিটি ব্যাংকারদের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রীয় কল্যাণে ভূমিকা রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সবার সহযোগিতা কামনা করেছেন।
