EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ইতালি পাঠানোর নামে অর্থ আত্মসাৎ, সিআইডির হাতে আটক ১

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম

ইতালি পাঠানোর নামে অর্থ আত্মসাৎ, সিআইডির হাতে আটক ১

ছবি: সংগৃহীত

অ অ

ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে ২৫ লাখ ৯৫ হাজার টাকা নেওয়া এবং পরে লিবিয়ায় পাঠিয়ে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগে মো. আবুল হোসেন (৬৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিআইডি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে গাজীপুরের কাপাসিয়ার কাড়িহাতা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের বান্দুমিয়ার ছেলে এবং মামলার এজাহারনামীয় আসামি।

মামলার অভিযোগে বলা হয়েছে, ইতালি পাঠানোর কথা বলে বাদিনীর কাছ থেকে বিভিন্ন সময়ে ২৫ লাখ ৯৫ হাজার টাকা নেওয়া হয়। পরে ২০২৪ সালের ১২ জুন তাকে লিবিয়ায় পাঠানো হয়। সেখানে একটি স্থানে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। 

একপর্যায়ে সুযোগ বুঝে তিনি পালিয়ে আশ্রয় নেন। পরে লিবিয়া পুলিশ তাকে আটক করে ২০২৪ সালের ১৬ অক্টোবর বাংলাদেশে ফেরত পাঠায়। এ ঘটনায় ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন তিনি।

সিআইডি জানায়, তদন্তে আবুল হোসেনের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়ার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একই আইনে মিরপুর থানায় আরও একটি মামলা রয়েছে।

গ্রেপ্তার আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে।

আরও পড়ুন