EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

অপ্রতিম হত্যার ঘটনায় থানায় মামলা

ডেইলি সান রিপোর্ট, কুমিল্লা

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পিএম

অপ্রতিম হত্যার ঘটনায় থানায় মামলা
অ অ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. নাহিদা বেগমের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় কয়েকজন অজ্ঞাতকে আসামি করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলাটি দায়ের করেন অপ্রতিমের বাবা কে এম ফিরোজ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম।

রবিবার সকাল ১০টা ১০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় গন্ধমতীতে দ্বিতীয় জানাজা শেষে সোয়া ১১টায় সেখানে তাকে দাফন করা হয়।

গত শুক্রবার বিকেল মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন