EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ফ্রান্সের ১৬টি এয়ার পিউরিফায়ার পেল স্মার্ট এয়ার বাংলাদেশ

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পিএম

ফ্রান্সের ১৬টি এয়ার পিউরিফায়ার পেল স্মার্ট এয়ার বাংলাদেশ

ছবি: সংগৃহীত

অ অ

স্মার্ট এয়ার বাংলাদেশকে ১৬টি এয়ার পিউরিফায়ার দিয়েছে ফ্রান্সের দূতাবাস। পিউরিফায়ারগুলো সংস্কার করে স্থানীয় স্কুলগুলোতে ব্যবহার করা হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর স্মার্ট এয়ার বাংলাদেশের চেয়ারপারসন আয়েশা উইসাম রশিদের কাছে এয়ার পিউরিফায়ারগুলো তুলে দেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে।


স্মার্ট এয়ার বাংলাদেশ বায়ুদূষণ থেকে মানুষকে সুরক্ষিত রাখতে কাজ করা একটি সামাজিক প্রতিষ্ঠান।

দূতাবাস জানায়, এয়ার পিউরিফায়ারগুলো সংস্কার করে স্থানীয় স্কুলগুলোতে দেওয়া হবে। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য স্বাস্থ্যকর পরিবেশে পড়াশোনা ও কাজের সুযোগ তৈরি হবে। পাশাপাশি পুরোনো যন্ত্র ফেলে না দিয়ে পুনরায় ব্যবহারের মাধ্যমে পরিবেশ রক্ষায়ও এটি ভূমিকা রাখবে।

আরও পড়ুন