EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, হাসপাতালে নতুন ভর্তি ১৪৮৪

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, হাসপাতালে নতুন ভর্তি ১৪৮৪

ছবি: সংগৃহীত

অ অ

ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৮৪ জন। এ নিয়ে চলতি বছরে ১৭৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৮ হাজার ৪০০ জনে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগের দিন বুধবার (১৬ সেপ্টেম্বর) ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৫৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৯২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৯০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২০৭ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২২৭ জন, খুলনা বিভাগে ২৫২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৪ জন, রাজশাহী বিভাগে ১০২ জন, রংপুর বিভাগে ৩৫ জন এবং সিলেট বিভাগে ৪ জন রয়েছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ দুই হাজার ৮৬১ জন। ওই বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছিল ৪১৩ জনের।

আরও পড়ুন