লক্ষ্মীপুরে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের লিফলেট
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে জেলা ছাত্রদলের নির্দেশে কলেজ শাখা ছাত্রদল এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি পরিষ্কার করা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে সচেতন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্য সচিব হাসিবুর রহমান অভি, কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন রনি, সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেলসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী।
জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের দুই দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ মূলক কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা ছাত্রদলের বিভিন্ন ইউনিটকে দায়িত্ব দিয়েছি।