EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় বিজিবির প্রতিবাদ

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় বিজিবির প্রতিবাদ

ছবি: সংগৃহীত

অ অ

ঠাকুরগাঁও সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুই দেশের সীমান্তের জিরো পয়েন্টে কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি-বিএসএফের কাছে এ ঘটনার তার জবাব চেয়েছে বিজিবি।

প্রতিবাদে নিরীহ ও নিরস্ত্র বাংলাদেশিদের ওপর কেন গুলি চালানো হয়েছে, এ ব্যাপারে বিএসএফের কাছে জবাব চেয়েছে বিজিবি। 

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে গুলির ঘটনা ঘটে। এতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হন। একই ঘটনায় মোস্তাকিম ও উদয় চন্দ্র রায় নামে আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।


 এ বিষয়ে বিজিবি ও স্থানীয়রা জানায়, দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৩৩/এমপি থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে চকশিবানন্দ ক্যাম্প এলাকায় কয়েকজন বাংলাদেশির ওপর গুলি চালায় বিএসএফ। গুলিবিদ্ধ আসাদুল হককে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আসাদুল পীরগঞ্জ উপজেলার ইদ্রইল গ্রামের আবদুল ওয়াজেদের ছেলে। আটক মোস্তাকিন ও উদয় চন্দ্র রায়ও একই গ্রামের বাসিন্দা।

ঘটনার পর আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে গুলিবর্ষণ ও বাংলাদেশি নিহতের ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়।

আরও পড়ুন