EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চট্টগ্রামে মাইক্রোবাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ এএম

চট্টগ্রামে মাইক্রোবাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ছবি: সংগৃহীত

অ অ

বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজার ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে কর্ণফুলী উপজেলার ক্রসিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কর্ণফুলী থানার ওসি নুর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসটি কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। ক্রসিং মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন অন্তত ১১ জন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত দুজনের মধ্যে একজন আনুমানিক ২৩ থেকে ২৫ বছর বয়সী তরুণী এবং অন্যজন ৪০ বছরের বেশি বয়সী পুরুষ। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের বাড়ি কক্সবাজারের ঈদগাঁও এলাকায়। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি নুর আহমদ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন