EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ এএম

ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

ছবি: সংগৃহতী

অ অ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন পিওএম দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার সাদিয়া আফরোজ সুসাধক, ট্রাফিক পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার নুসরাত ইয়াছিন তিসা, রমনা বিভাগের সৌমিক হাসান এবং গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল বিভাগের খান মাহমুদ হাসান।

অফিস আদেশ অনুযায়ী, সাদিয়া আফরোজ সুসাধককে ট্রাফিক পল্লবী জোনে, নুসরাত ইয়াছিন তিসাকে ট্রাফিক বাড্ডা জোনে, সৌমিক হাসানকে ট্রাফিক গুলশান জোনে এবং খান মাহমুদ হাসানকে ট্রাফিক মহাখালী জোনে বদলি করা হয়েছে।

আরও পড়ুন