রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১৭
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অভিযোগে ৩৭টি মামলা করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ ৩৮ জন, ওয়ারী ৪০ জন, মতিঝিল ৪৫ জন, তেজগাঁও ৮৩ জন, মিরপুর ১৬০ জন, গুলশান ৪৮ জন, উত্তরা ৬৬ জন এবং গোয়েন্দা বিভাগ চারজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ১২ হাজার ২২৮ পিস ইয়াবা, ৬১০ গ্রাম গাঁজা, ছয়জন ভিকটিম, ১০টি মোবাইল ফোন, ৭০ লিটার ডিজেল, সাতটি তেলের ড্রাম ও একটি সিটি গোল্ডের কানের দুল উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

