EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আপিলের সময় শেষ: চিফ প্রসিকিউটর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পিএম

হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আপিলের সময় শেষ: চিফ প্রসিকিউটর

ছবি: সংগৃহীত

অ অ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত যেসব আসামি রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করেননি, তাদের আর আপিলের সুযোগ নেই।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গুম ও মানবাধিকার আইন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা আপিল করেননি, তারা পরবর্তীতে আর আপিল করতে পারবেন না।

তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে আপিলের নির্ধারিত সময় পার হয়ে গেলে আইন অনুযায়ী আর আপিলের সুযোগ থাকে না।

এদিকে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কোনো অসংগতি হবে না বলেও জানান মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, গুমের সব অভিযোগ ও রিপোর্ট যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন