EN ☀️
×

Follow Us

রাজনীতি

শাপলা, পিলখানা ও চব্বিশের গণহত্যার বিচার আদায় করে ছাড়ব: বিরোধীদলীয় নেতা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পিএম

শাপলা, পিলখানা ও চব্বিশের গণহত্যার বিচার আদায় করে ছাড়ব: বিরোধীদলীয় নেতা

ছবি: সংগৃহীত

অ অ

শাপলা চত্বর, পিলখানা ও ২০২৪ সালের জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, পিলখানায় নিহত ৫৭ সেনা কর্মকর্তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং আয়নাঘর ও জল্লাদখানা তৈরির সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ১১ দলীয় ঐক্যের লংমার্চের গন্তব্য চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আয়োজিত সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, তাঁরা ফ্যাসিবাদ ও স্বৈরাচারের কবর রচনা করে সংসদের ভেতরেই সবকিছুর ফয়সালা করতে চেয়েছিলেন। কিন্তু সরকার গণভোটের রায় অস্বীকার করে দেশের ৭০ শতাংশ মানুষকে অপমান ও প্রতারিত করেছে।

তিনি বলেন, বিরোধী দলকে লোভ বা কোনো টোপ দিয়ে কেনা যাবে না। জনগণের দেওয়া ৭০ শতাংশ রায় বাস্তবায়ন করেই তাঁরা ছাড়বেন। খুব শিগগিরই বৃহত্তর আন্দোলনের ডাক আসবে বলেও জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, এই লড়াইয়ে ফ্যাসিবাদ, অপরাধী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও আধিপত্যবাদীরা নিশ্চিতভাবে পরাজিত হবে।

বিগত আন্দোলনে নিহত ও গুম হওয়া ব্যক্তিদের স্মরণ করে তিনি বলেন, ওই আন্দোলনে বিপুলসংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন। অনেকে গুম হয়েছেন এবং আয়নাঘরে বন্দি ছিলেন। এমন পরিস্থিতিতে ছয় মাস ক্ষমতায় থাকার পর নিজেদের ‘শিশু সরকার’ হিসেবে দাবি করা গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, জনগণ কোনো শিশুকে ভোট দেয়নি। প্রাপ্তবয়স্ক ও দায়িত্বশীল বিবেচনা করেই জনগণ তাঁদের ওয়াদা শুনে ভোট দিয়েছে।

সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, সরকার একের পর এক ‘উল্টাপাল্টা’ কাজ করবে আর বিরোধী দল বসে বসে তা দেখবে—এমনটি হতে দেওয়া হবে না। এখন পর্যন্ত তাঁদের ‘আঙুল সোজা’ রয়েছে; প্রয়োজনে তা ‘বাঁকা’ করতেও তাঁরা দ্বিধা করবেন না।

আরও পড়ুন