হাজারো লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল গোষ্ঠীটি: জুলকারনাইন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ এএম
আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। ছবি: সংগৃহীত
হাজারো মানুষের মৃত্যুর ওপর দাঁড়িয়ে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল কার্যক্রম নিষিদ্ধ গোষ্ঠীটি। দীর্ঘ ১৫ বছর ধরে গুম, খুন ও দুর্নীতির মাধ্যমে তারা দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। এখন সেই গোষ্ঠী আবার তাদের ‘মনিব’কে নিয়ে বাংলাদেশের দরজায় এসে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
রোববার (২২ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে জুলকারনাইন বলেন, ১৫ বছর ধরে বাংলাদেশকে একটি ‘ভেসেল স্টেটে’ পরিণত করে দেশটিকে গুম, খুন ও দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছিল। গণতন্ত্র ধ্বংস করে হাজারো মানুষের মৃত্যুর ওপর দাঁড়িয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিল এই গোষ্ঠী।
তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটি যে আসলে প্রতিবেশী রাষ্ট্রের একটি ‘এক্সটেনশন’, তা বোঝার জন্য এই ঘটনার চেয়ে ভালো উদাহরণ আর হতে পারে না।
জুলকারনাইনের মতে, কাজটি ভালো হয়েছে। যাঁদের স্মৃতিশক্তি কিছুটা দুর্বল হয়ে পড়েছিল, তাঁরা হয়তো এবার কিছুটা হলেও অতীতের কথা মনে করতে পারবেন।
পোস্টের শেষাংশে শিল্পী খায়রুল বাশারের একটি গানের কথা উল্লেখ করেন তিনি। জুলকারনাইন লেখেন, গানটি যেন ঠিক এমন একটি সময়ের জন্যই লেখা হয়েছিল।
