EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আওয়ামী লীগ এখন সন্ত্রাসী দল: শামা ওবায়েদ

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম

আওয়ামী লীগ এখন সন্ত্রাসী দল: শামা ওবায়েদ

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত

অ অ

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।

রোববার (২২ নভেম্বর) রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড়ে উপজেলা যুবদলের আয়োজনে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ এ সভার আয়োজন করা হয়।

শামা ওবায়েদ অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতারা বহু মানুষকে হত্যা ও গুমের সঙ্গে জড়িত। তাঁরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে আছেন। দেশ যখন স্বাভাবিক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে, তখন তাঁরা তা সহ্য করতে পারছেন না। নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। 

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ যে এ দেশের শত্রু এবং দেশের অর্থনীতিরও শত্রু, তা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে।’

পাঁচ জেলার নেতাকর্মী, সাধারণ মানুষ ও বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘গণতন্ত্রকামী মানুষকে গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর সব ধরনের সন্ত্রাস দমনের দায়িত্ব আমাদের।’

নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদের সভাপতিত্বে কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদারেস আলী ঈসা, জুলফিকার হোসেন জুয়েলসহ নগরকান্দা ও সালথা উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন