EN ☀️
×

Follow Us

বাণিজ্য

ঢাকায় ‘মেড ইন পাকিস্তান’ প্রদর্শনীতে দর্শনার্থীদের ভিড়

প্রদর্শনীতে তৈরি পোশাক, প্রসাধনী, ক্রীড়া সামগ্রী, গয়না, খাদ্য ও পানীয়, চামড়াজাত পণ্য এবং সুগন্ধিসহ পাকিস্তানের বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করা হচ্ছে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ এএম

ঢাকায় ‘মেড ইন পাকিস্তান’ প্রদর্শনীতে দর্শনার্থীদের ভিড়
অ অ

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) গুলনাকশা হলে আয়োজিত চতুর্থ ‘মেড ইন পাকিস্তান’ পণ্য প্রদর্শনীতে দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা গেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনীর আজ শেষ দিন।

প্রদর্শনীতে তৈরি পোশাক, প্রসাধনী, ক্রীড়া সামগ্রী, গয়না, খাদ্য ও পানীয়, চামড়াজাত পণ্য এবং সুগন্ধিসহ পাকিস্তানের বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করা হচ্ছে।

এবারের প্রদর্শনীতে পাকিস্তানের বিভিন্ন খাতের শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নতুন অংশীদারত্ব তৈরিই এ আয়োজনের মূল লক্ষ্য।


আয়োজকেরা জানান, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান লজিস্টিকস, সহায়তা, আতিথেয়তা, বিমান পরিবহন ও ভেন্যু পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।

ব্যবসায়ীরা বলেন, দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ আরও বাড়ানো গেলে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন