EN ☀️
×

Follow Us

আবহাওয়া

ঢাকায় শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

নভেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকায় শীতের আমেজ, তীব্রতা জানুয়ারিতে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পিএম

ঢাকায় শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

নভেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকায় শীতের আমেজের পূর্বাভাস।

অ অ

নভেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আমেজ শুরু হতে পারে। ডিসেম্বরের শেষভাগ থেকে শীতের তীব্রতা বাড়বে এবং জানুয়ারিজুড়ে তা অব্যাহত থাকতে পারে। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত শীতের অনুভূতি থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, গত চার-পাঁচ বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, এবার ফেব্রুয়ারি পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে। এ সময় ঢাকার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

তিনি জানান, নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে দেশের অধিকাংশ এলাকায় শীতের আমেজ অনুভূত হতে পারে। তবে উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে নভেম্বরের প্রথম সপ্তাহেই শীত আসতে পারে। ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়বে, আর জানুয়ারিতে তীব্রতা থাকতে পারে সবচেয়ে বেশি।

আবহাওয়াবিদদের মতে, ফেব্রুয়ারির মাঝামাঝির পর দিনের তাপমাত্রা আবার বাড়তে শুরু করতে পারে।

এদিকে উত্তরাঞ্চলের পঞ্চগড় ও ঠাকুরগাঁওসহ কয়েকটি জেলায় ইতিমধ্যে হালকা শীত অনুভূত হচ্ছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (১৪ অক্টোবর) তা ছিল ১৯.৫ ডিগ্রি।

আরও পড়ুন