EN ☀️
×

Follow Us

আবহাওয়া

৬ ঘণ্টার পূর্বাভাস: ঢাকার আকাশ মেঘলা, কেমন থাকবে আবহাওয়া

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ এএম

৬ ঘণ্টার পূর্বাভাস: ঢাকার আকাশ মেঘলা, কেমন থাকবে আবহাওয়া

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। তবে এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির কোনো উল্লেখযোগ্য সম্ভাবনার কথা জানানো হয়নি। পশ্চিম, উত্তর-পশ্চিম ও পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

এ ছাড়া দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ।

আরও পড়ুন