EN ☀️
×

Follow Us

আবহাওয়া

লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আগামী পাঁচ দিন বৃষ্টি হতে পারে।

অ অ

দক্ষিণ ছত্তিশগড় ও তার আশপাশের এলাকায় থাকা লঘুচাপ মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। 

রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের একটি অংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় এলাকা ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর আরেকটি অংশ বিস্তৃত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন