EN ☀️
×

Follow Us

আবহাওয়া

আরও পাঁচদিন থাকবে বজ্রসহ বৃষ্টির প্রবণতা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:২২ এএম

আরও পাঁচদিন থাকবে বজ্রসহ বৃষ্টির প্রবণতা

ছবি: সংগৃহীত

অ অ

উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রভাব এবং ঝাড়খণ্ড ও সংলগ্ন বিহারে অবস্থানরত স্থল নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আরও কয়েক দিন বৃষ্টির প্রবণতা থাকতে পারে। আগামী পাঁচ দিনে কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি, আবার কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৯ আগস্ট) আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টার পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার ও রোববারও একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এ দুই দিন রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, আগামী পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা সামগ্রিকভাবে অব্যাহত থাকতে পারে। এ সময়ে অধিকাংশ অঞ্চলে তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আরও পড়ুন