EN ☀️
×

Follow Us

আবহাওয়া

বৃষ্টিতে স্বস্তি, ঢাকার বাতাসে উন্নতি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১১:১৪ এএম

বৃষ্টিতে স্বস্তি, ঢাকার বাতাসে উন্নতি

ছবি: সংগৃহীত

অ অ

টানা কয়েক দিনের বৃষ্টিতে রাজধানী ঢাকার বাতাসের মানে উন্নতি হয়েছে। ফলে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর শীর্ষ ২০-এর তালিকা থেকে ছিটকে গেছে ঢাকা। এতে কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানীবাসীর মধ্যে।

মঙ্গলবার (৪ আগস্ট) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৯তম। এ সময় রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৭৭, যা ‘মাঝারি’ বা সহনীয় মানের বাতাস নির্দেশ করে।

একই সময়ে সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে সৌদি আরবের রিয়াদ। শহরটির একিউআই ১৮৯, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে। দ্বিতীয় অবস্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা (১৬০), তৃতীয়ে কাতারের দোহা (১৫৫), চতুর্থে পাকিস্তানের লাহোর (১৫৩) এবং পঞ্চমে বাহরাইনের রাজধানী মানামা (১৫১) রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই ০ থেকে ৫০ হলে বাতাসের মান ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এ ধরনের পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের বাইরে কম বের হওয়ার পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন